আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে মঙ্গলবার (১১ নভেম্বর) একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। অল্পের জন্য যাত্রীরা প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন।
লিনিয়াস স্টেশনের কাছে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং জরুরি বিভাগের বিশেষ টিম দ্রুত উদ্ধারকাজে যোগ দেয়। আহতদের হাসপাতালে নেয়া হয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, কারও শারীরিক অবস্থা সংকটাপন্ন নয়।
লাইনচ্যুতির কারণে কিছু ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য একটি বিশেষ তদন্ত শুরু করা হয়েছে।