দেশে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে রেলওয়েতে নিরাপত্তা জোরদার

Date: 2025-11-12
news-banner

সম্প্রতি দেশে কিছু অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে তার সমস্ত স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে। বুধবার (১২ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেললাইন, রেলসেতু, রেলওয়ে স্টেশন, ট্রেনসহ সকল স্থাপনায় যেকোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

এছাড়া, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রেলওয়ের নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং তা বজায় রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave Your Comments