সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত ১৯ আইনজীবী

  • সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হয়েছেন ১৯ জন আইনজীবী। বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।


  • বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতির সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির মঙ্গলবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে ১৯ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


    তালিকাভুক্ত আইনজীবীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মোহাম্মদ শিশির মনির, ড. শাহদীন মালিক, মো. কায়সার কামালসহ মোট ১৯ জন।

    একই সভায় আরও ১৫৩ জন আইনজীবীকে আপিল বিভাগের সাধারণ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।