প্রধান উপদেষ্টা ইউনূস: নির্বাচন হবে জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত

Date: 2025-11-12
news-banner

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকে ভোটের প্রস্তুতির পাশাপাশি নির্বাচন প্রক্রিয়ার সংস্কার বিষয়েও প্রতিনিধি দলকে অবহিত করেন।

উপদেষ্টা ইউনূস রোহিঙ্গা সংকট সম্পর্কেও বলেন, রোহিঙ্গাদের কার্যকর সমাধান তাদের নিজ দেশে ফিরে যাওয়া ছাড়া সম্ভব নয়। এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা সিনেটর সালমা আতাউল্লাহজান রোহিঙ্গা ইস্যুতে কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।

Leave Your Comments