নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে কমরেড জাকির

Date: 2025-11-12
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


নারায়ণগঞ্জ জেলা সাম্যবাদী দল (এম-এল)-এর সাংগঠনিক সম্পাদক কমরেড জাকির শিকদার জানিয়েছেন, সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাদের এই অপরাধনীতির কর্মসূচি কখনো সফল হতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “দেশের সাধারণ জনগণ যেমন ৫ আগস্ট তাদের সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করেছিল, এবারও তেমনি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ।”

কমরেড জাকির শিকদার সরকারের প্রতি আহ্বান জানান, নাশকতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

Leave Your Comments