স্বর্ণময় সুর, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রদলের নেতা মো. জোবায়েদ হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) এই আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদ।
নিহত জোবায়েদ ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি।
শোকসভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দীন বলেন, “জোবায়েদ খুব মেধাবী ও ভদ্র শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোবায়েদ হোসেনের বাবা, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ও আহ্বায়ক সদস্যসহ কুমিল্লা জেলার শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শোকসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।