হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২১ জন বিচারপতি আজ বুধবার (১২ নভেম্বর) শপথ গ্রহণ করেছেন। শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে, যেখানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্ট ও আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা। তবে অসুস্থ থাকায় বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের শপথ স্থগিত রাখা হয়।
শপথ গ্রহণকারী বিচারপতিদের মধ্যে রয়েছেন:
এর আগে, গতকাল মঙ্গলবার, জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া ২২ জন অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তবে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি।
উল্লেখ্য, ২৩ জনকে ৯ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।