নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য জামায়াতসহ ৮ দল আল্টিমেটাম দিয়েছে আগামী রোববার (১৬ নভেম্বর) পর্যন্ত। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে, তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করবেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল শুক্রবার সারাদেশে জেলা ও মহানগর পর্যায়ে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর সকাল ১১টায় ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে এবং পরে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৮ দলের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করবেন। এছাড়া তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টির চেষ্টা করছে। শাটডাউনের নামে ইতোমধ্যে বাসে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত রাখতে সরকারকে সহায়তা করারও প্রস্তুতি জানিয়েছেন তারা।