কাল সারাদেশে দোকান ও শপিংমল খোলা রাখার ঘোষণা মালিক সমিতির

Date: 2025-11-12
news-banner

দোকান ব্যবসায়ী মালিক সমিতি ঘোষণা করেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদেশে দোকান, শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে


বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকাসহ দেশের সকল বাণিজ্য বিতান, শপিংমল ও দোকান নিয়মিত কার্যক্রম চালু রাখবে


প্রসঙ্গত, আগামী ১৩ নভেম্বর সারাদেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এর পর থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

Leave Your Comments