আশুলিয়ায় পার্কিং করা একটি পরিবহনে আ'গু'ন দিয়েছে দু'র্বৃ'ত্ত'রা।

Date: 2025-11-12
news-banner

শেখ রাসেল বিশেষ প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা চালক আহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাসে আগুনের তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।


এর আগে ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে বাসে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় ভোর পৌণে ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে ২ জন লোক এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্তলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয় ততক্ষণে বাসের ভিতরের সব পুড়ে যায়।

গাড়িচালক মোঃ সাত্তার বলেন আমি গাড়ির ভিতরে ঘুমিয়ে ছিলাম হঠাৎ বাসে আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। নেমে দেখি ৪ জন লোক ২টি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করে দিছি। তখন তারা ফাঁকা মাঠে গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি আমার হাঁটুতে আঘাত পাই।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান দুর্বৃত্ত কারীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

Leave Your Comments