নেপাল ও ভারতের ম্যাচে খেলতে দেশে ফিরেছেন শমিত সোম

Date: 2025-11-12
news-banner

জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে দেশে ফিরেছেন।


মঙ্গলবার (১১ নভেম্বর) মধ্যরাতে কানাডা থেকে বাংলাদেশে পৌঁছান শমিত। এর আগে, গত সোমবার কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে কাভালরি এফসি-র হয়ে খেলেছেন। শেষ মুহূর্তে গোল হজম করে তার দল রানার্সআপ হলেও, শমিতের পারফরম্যান্স চোখে পড়ার মতো ছিল।


শমিত সোম বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ১০ জুন সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে অভিষেক করেছিলেন। মাত্র দ্বিতীয় ম্যাচেই হংকংয়ের বিপক্ষে গোল করেছিলেন তিনি।


আগামী বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর পর, ১৮ নভেম্বর ভারতের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নামবে বাংলাদেশ জাতীয় দল।

Leave Your Comments