অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন শুনানি হবে ২৫ নভেম্বর।
আজ (১২ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে শুনানি হয়েছে। শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ, যেখানে রাষ্ট্রপক্ষও অংশ নেন।
শুনানিতে লিভ টু আপিলের প্রসঙ্গে আদালত আইনজীবী মহসিন রশিদ থেকে ব্যাখ্যা চেয়েছেন। এদিন রাষ্ট্রপক্ষের সাথে রিটকারীর আইনজীবীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে মোহাম্মদ মহসিন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন, যা পরে খারিজ হয়। হাইকোর্ট জানিয়েছিল, দেশের জনগণ বৈধতা দেয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারবে না।