ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মঙ্গলবার (১১ নভেম্বর) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক শেষে জানান, ফ্রান্স নতুন সংবিধান প্রণয়নে ফিলিস্তিনকে সহায়তা করবে। ম্যাকরন বলেন, একটি বিশেষ কমিটি গঠন করা হবে যা সাংবিধানিক, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক বিষয় নিয়ে কাজ করবে।
তিনি আশ্বাস দিয়েছেন, ফ্রান্স ফিলিস্তিনকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় পাশে থাকবে। ফিলিস্তিনের ভূমি দখল বা স্থিতিশীলতার বাধা দিলে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া, গাজা পুনর্গঠনে মানবিক সহায়তা হিসেবে ১০ কোটি ইউরো প্রদান করা হবে।