সৌদি আরব ঘোষণা করেছে, হজ ২০২৫ গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে সফল হজ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়া জানান, হাজিদের সন্তুষ্টি ৯১ শতাংশে পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ।
রোববার (৯ নভেম্বর) জেদ্দা সুপারডোমে অনুষ্ঠিত হজ সম্মেলন ও প্রদর্শনীর পঞ্চম আসরে এই তথ্য প্রকাশ করা হয়। সম্মেলনে ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেন এবং ১৪৩টির বেশি সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
মন্ত্রী আল-রাবিয়াহ জানিয়েছেন, হজ শেষ হওয়ার দিন থেকেই নতুন মৌসুমের প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমানে ৬০% মৌলিক চুক্তি, ৫০% পবিত্র স্থানের প্রস্তুতি এবং ৭০% আবাসিক ভবন ও হোটেল প্রস্তুত। নুসুক অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ছাড়িয়েছে, যেখানে নতুন করে নুসুক এআই প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।
সৌদি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতের হজও সুশৃঙ্খল, নিরাপদ ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবে।