যুক্তরাষ্ট্রের বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড ক্যারিবিয়ান অঞ্চলে পৌঁছেছে

Date: 2025-11-12
news-banner

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে প্রবেশ করেছে। পুয়ের্তো রিকোতে ইতিমধ্যেই অবস্থানরত অন্যান্য যুদ্ধজাহাজ, পারমাণবিক সাবমেরিন ও বিমানসহ যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক উপস্থিতি গড়ে উঠেছে।


ডোনাল্ড ট্রাম্প এই মোতায়েনকে ‘মাদকবিরোধী যুদ্ধের’ অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন। পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, জাহাজে থাকা ৪,০০০-এর বেশি নাবিক ও ডজনের বেশি ট্যাকটিক্যাল বিমান অঞ্চলের অবৈধ কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও রোধ করতে সক্ষম।


তবে, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্রের এই অভিযানকে মানবতাবিরোধী হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন নৌবাহিনীর মোতায়েন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে পদত্যাগে চাপ দেয়ার প্রচেষ্টা

Leave Your Comments