ঢাকা ও আশপাশে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি

Date: 2025-11-12
news-banner

রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মাঠে টহল দিচ্ছেন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যরা সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও সংবেদনশীল স্থানে টহল জোরদার করেছেন।

এদিকে, গত কয়েকদিনে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। তবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ওই দিন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

Leave Your Comments