অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিট খারিজের বিরুদ্ধে আপিল শুনানি চলছে সুপ্রিম কোর্টে

Date: 2025-11-12
news-banner

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথের বৈধতা নিয়ে হাইকোর্টে করা রিট খারিজের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি চলছে আপিল বিভাগে।

বুধবার (১২ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানি করছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ

এর আগে, গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন হাইকোর্টে রিট দায়ের করেন। তবে হাইকোর্ট রিটটি খারিজ করে জানায়, “দেশের জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।”

পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন মহসিন রশিদ। বর্তমানে আপিল বিভাগে সেই আবেদনের শুনানি চলছে।

Leave Your Comments