চট্টগ্রামের ইপিজেডে ভুয়া জিনের বাদশা কামালের চেম্বারে পুলিশের তালা।

Date: 2025-11-12
news-banner


শহিদুল ইসলাম লিটন 

চট্টগ্রাম ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকায় আলোচিত “ভুয়া জিনের বাদশা” নামে পরিচিত হাফেজ মাওলানা কামাল সাহার অবৈধ চেম্বার আইনশৃঙ্খলা বাহিনী তালাবদ্ধ করেছে।

গত ৮ নভেম্বর শনিবার স্থানীয় একাধিক গণমাধ্যমে ভুয়া জিনের বাদশা কামাল সাহাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উঠে আসে, তিনি দীর্ঘদিন ধরে ব্যাংক কলোনি আমির সাধুর বাড়ির মোড়ের ময়মুনা ম্যানশন ভবনের নিচতলায় তথাকথিত ‘চেম্বার’ খুলে সাধারণ মানুষকে প্রতারণা করতেন।

সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি ইপিজেড থানার আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরদিন ৯ নভেম্বর রবিবার সকালে পুলিশ তার ওই চেম্বারটি তালাবদ্ধ করে দেয়।

স্থানীয়রা জানান, কামাল সাহা নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয়ে অসুস্থ মানুষ ও পারিবারিক সমস্যায় জর্জরিত ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করতেন। তার চেম্বারে আগত মানুষদের কাছ থেকে তিনি বিভিন্ন অজুহাতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, চেম্বার তালাবদ্ধ করা হয়েছে এবং বিষয়টির সত্যতা যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

Leave Your Comments