বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযানে ২৪ দোকানে সিলগালা

Date: 2025-11-11
news-banner

 শাহ্ আলমঃ রাজধানীর বনানীতে রাজউক জোন-৪/২ এর আওতাধীন এলাকায় বনানী আবাসিক এলাকায় অদ্য ১১/১১/২০২৫ খ্রি. তারিখে আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক ব্যবহার বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। 


উচ্ছেদ অভিযানে অংশ গ্রহন করেন, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, লিটন সরকার, অথরাইজড অফিসার-৪/২ জনাব মোহাম্মদ কায়সার পারভেজ , সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এবং বনানী সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক এলাকা হিসেবে ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে মোট ২৪টি দোকান সীলগালা করে কার্যক্রম বন্ধ করা হয়। ১টি আবাসিক হোটেল এবং ১টি হাসপাতালের মালিকপক্ষ/প্রতিনিধিকে ০১ (এক) মাসের মধ্যে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং এ লক্ষ্যে ৩০০/  টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।


এছাড়াও একটি রেস্টুরেন্টের বেজমেন্টের গাড়ি পার্কিং এর স্থানে মালামাল রাখায় রাজউকের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত পার্কিং স্থান খালী করে গাড়ি পার্কিং এর ব্যবস্থা নিশ্চিৎ করা হয়। এছাড়াও ফুটপাতে জনগণের চলাচলের সুবিধার্থে ভাসমান ১৪ টি দোকান উচ্ছেদ করা হয়। 


রাজউকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট/উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ  আদালত পরিচালনায় সহযোগীতা করেন বনানী থানার পুলিশ।

Leave Your Comments