দিল্লি বোমা হামলায় বাংলাদেশকে জড়ানো ‘ভিত্তিহীন’: পররাষ্ট্র উপদেষ্টা

Date: 2025-11-11
news-banner

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের দিল্লিতে বোমা হামলার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করা দেশটির গণমাধ্যমের খবর সম্পূর্ণ ভিত্তিহীন


মঙ্গলবার (১১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, “সুযোগ পেলেই ভারতের পক্ষ থেকে বাংলাদেশের ওপর দোষ চাপানো হয়। এই ধরনের খবর কেউ বিশ্বাস করবে না।”

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চীন থেকে অস্ত্র কেনার বিষয়ে বাংলাদেশ কারো দিকে ঝুঁকেনি। দেশের নীতি অনুযায়ী সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হচ্ছে


শেখ হাসিনার মামলার প্রসঙ্গে তিনি বলেন, “যে কেউ এই বিষয়ে জাতিসংঘে আপিল করতে পারে। জাতিসংঘ যদি কিছু বলে, তখন ঢাকা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”


প্রসঙ্গত, দিল্লির লাল কেল্লার সামনে গাড়িতে বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত এবং অনেকে আহত হন। এ ঘটনায় কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের নাম উল্লেখ করে খবর প্রচার করেছে।

Leave Your Comments