তুরস্কের ফুটবল জগতে বড় ধরনের দুর্নীতির খবরে আলোড়ন। জুয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশটির পেশাদার লিগের ১ হাজার ২৪ জন খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, আদালতের আদেশে উপস্পোর চেয়ারম্যানসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, এদের মধ্যে ছয়জন তুর্কি রেফারি রয়েছে।
গত কয়েক বছর ধরে তুরস্কের ঘরোয়া লিগগুলোতে বেটিং নিয়ে বিতর্ক চলছিল। দুর্নীতি রোধের জন্য পাঁচ বছরের অনুসন্ধান চালায় টিএফএফ, যার পরিসরে ১০২৪ জন খেলোয়াড়কে তলব এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তদন্তে আরও প্রকাশ, দেশটির ৫৭১ জন পেশাদার রেফারির মধ্যে ৩৭১ জনেরই বেটিং সাইটে অ্যাকাউন্ট রয়েছে, এবং ১৫২ জন সক্রিয়ভাবে বেটিংয়ে জড়িত।
টিএফএফের এই পদক্ষেপে আশা করা হচ্ছে, তুরস্কের ঘরোয়া ফুটবলে সততা ও ন্যায্যতা ফিরিয়ে আনা সম্ভব হবে।