সিলেট টেস্টের প্রথম দিনে বাংলাদেশের নিয়ন্ত্রণ, আয়ারল্যান্ড অলআউটের দোরগোড়ায় ২৭০ রানে থামল

Date: 2025-11-11
news-banner

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রথম দিনেই দারুণ শুরু করেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেট তুলে নিয়েছে টাইগাররা, দিন শেষে অতিথিদের সংগ্রহ ২৭০ রান


মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে টসে জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন পেসার হাসান মাহমুদ, লেগ বিফোরে ফেরান অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে


তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন পল স্টারলিংকেড কারমাইকেল। স্টারলিং ৬১ বলে ফিফটি তুলে নেন। ২৬ ওভার শেষে ১ উইকেটে ৯৪ রান নিয়ে লাঞ্চে যায় আইরিশরা।


বিরতি শেষে ফিরে নাহিদ রানার বলে ৬০ রান করে আউট হন স্টারলিং। এরপর মেহেদি হাসান মিরাজ দ্রুত ফিরিয়ে দেন হ্যারি টেক্টরকেড কারমাইকেলকে

শেষ সেশনে বাংলাদেশের বোলাররা আবার দাপট দেখান। কার্টিস ক্যাম্ফার (৪৪)লরকান টাকার (৪১) কিছুটা লড়াই করলেও হাসান মুরাদ, তাইজুল ইসলামমিরাজের স্পিনে ধস নামে আইরিশদের। শেষ দিকে ব্যারি ম্যাকার্থিজর্ডান নিল ৪৮ রানের জুটি গড়েন, কিন্তু দিনের শেষ বলে তাইজুল এলবিডব্লু করেন নিলকে।


বাংলাদেশের ফিল্ডাররা আজ চারটি ক্যাচ মিস করেছেন—প্রথম ছয় ওভারের মধ্যেই তিনটি সুযোগ হাতছাড়া হয়। তা না হলে আইরিশরা হয়তো আজই অলআউট হয়ে যেতো।


দিন শেষে ৩ উইকেট নিয়ে সেরা বোলার মেহেদি হাসান মিরাজ, হাসান মুরাদ নিয়েছেন ২টি, আর হাসান মাহমুদ, নাহিদ রানাতাইজুল ইসলাম পেয়েছেন ১টি করে উইকেট।

এই ম্যাচে ৬ ব্যাটার ও ৫ বোলার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ পেয়েছেন টেস্ট অভিষেকের সুযোগ (বাংলাদেশের ১০৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে)।

Leave Your Comments