দিল্লি রেড ফোর্ট বিস্ফোরণ: জইশ-ই-মোহাম্মদের নারী শাখার সঙ্গে যোগসূত্র, গাড়িতে মিলেছে অস্ত্র

Date: 2025-11-11
news-banner

ভারতের রাজধানী দিল্লির রেড ফোর্টের কাছে গাড়ি বিস্ফোরণে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের যোগসূত্র পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতীয় পুলিশ। বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি ছিল হুন্দাই আই–২০, যার মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট ফুয়েল অয়েল ভর্তি ছিল। বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। খবর এনডিটিভি নিশ্চিত করেছে।


জঙ্গি সংগঠনটির প্রধান মাওলানা মাসুদ আজহার এই হামলার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি ২০১৯ সালের পুলওয়ামা হামলার জন্যও দায়ী ছিলেন, যেখানে ৪০ ভারতীয় সেনা নিহত হয়। এর পর ভারতের বিমানবাহিনী পাকিস্তানের বালাকোট ও বাহাওয়ালপুরে জইশের ঘাঁটিতে হামলা চালায়।


বাহাওয়ালপুর হামলায় আজহারের পরিবারের ১০ সদস্য নিহত হয়, যার মধ্যে তার ভগ্নিপতি ইউসুফ আজহার ছিলেন। পরে তার স্ত্রী সাদিয়া আজহারকে জইশের নারী শাখা জামাত উল-মুমিনাত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তিনি ও তার বোন সামাইরা আজহার অনলাইনে নারীদের জিহাদি প্রশিক্ষণ ক্লাস চালান।


দিল্লির বিস্ফোরণের সঙ্গে এই নারী শাখার দুটি যোগসূত্র পাওয়া গেছে:


  1. হামলায় জড়িত জইশের সন্ত্রাসী চক্র

  2. শাহীনা শাহিদ, যিনি গাড়ির মালিক এবং গাড়ি থেকে অ্যাসল্ট রাইফেল ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।


শাহীনা পেশায় চিকিৎসক এবং ফরিদাবাদের আল-ফালাহ হাসপাতালে ডা. মুজাম্মিল শাকিলের সঙ্গে কাজ করতেন। পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে। ধারণা করা হচ্ছে, শাহীনা জইশের ভারতীয় নারী শাখার প্রধান


বিস্ফোরণ ঘটান আরও একজন চিকিৎসক ডা. উমর মোহাম্মদ, যিনি সহকর্মীদের গ্রেফতারের পর আতঙ্কে হামলা চালান। পুলিশ মনে করছে, শিক্ষিত চিকিৎসকদের মাধ্যমে হামলা চালানো জইশের নতুন কৌশল হতে পারে।

Leave Your Comments