ক্রেমলিনের মুখপাত্র: রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ দ্রুত সমাপ্ত করতে চায় রাশিয়া

Date: 2025-11-11
news-banner

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া চায় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক। তবে বর্তমানে শান্তি প্রক্রিয়া কিছুটা স্থবির হয়ে পড়েছে।


সোমবার (১০ নভেম্বর) তিনি আরও বলেন, রাজনৈতিক ও কূটনেতিক উপায়ে সংকট সমাধানে রাশিয়ার আগ্রহ রয়েছে। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতির জন্য ইউক্রেন ও পশ্চিমা মিত্রদের দায়ী করেন পেসকভ। তিনি অভিযোগ করেন, ইউরোপীয়রা তাদের স্বার্থ হাসিলের জন্যই ইউক্রেনকে যুদ্ধ চালিয়ে যেতে বাধ্য করছে।


এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের প্রেসিডেন্টকে বৈঠকে বসানোর উদ্যোগ নেন। তবে ক্রেমলিন দাবি করে যে, এই ধরনের আলোচনা শুধুমাত্র মস্কোতেই হতে হবে। এ শর্ত প্রত্যাখ্যান করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

Leave Your Comments