জুলাই সনদ ও গণভোট ছাড়া নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

Date: 2025-11-11
news-banner

নিজস্ব প্রতিবেদক:


জুলাই সনদ ও গণভোটের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালের নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি এই মন্তব্য করেন মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জামায়াতসহ সমমনা ৮ দলের সমাবেশে


জামায়াত আমির বলেন, গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠ দলের কথা নয়; বিজয় হবে জনগণের। তিনি জনতার দাবি আদায়ে দলের নেতৃত্ব ও কর্মীদের সতর্ক থাকতে বলেন। এছাড়া শিগগিরই পরবর্তী কর্মসূচি ঘোষণারও আশ্বাস দেন।


সমাবেশে অন্যান্য নেতারা উল্লেখ করেন, যারা সংবিধানে গণভোট নেই বলছেন, তারা হাসিনার সুরে কথা বলছেন। স্বাধীনতার ৫৪ বছর পর পল্টনের এই সমাবেশ রাজনীতিতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তারা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব করা যাবে না এবং গণভোট ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না।


নতুন সমাবেশে অংশগ্রহণকারী দলগুলোর দাবি:


  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি

  • পিআর (প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু

  • নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (Level Playing Field) নিশ্চিত করা

  • জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার কার্যকর করা

  • জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা


সমাবেশে অংশ নেয়া দলসমূহ:


বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

Leave Your Comments