সারাদেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯১২ জন

Date: 2025-11-11
news-banner

নিজস্ব প্রতিবেদক:


গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩১৮ দাঁড়িয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


প্রতিবেদনে বিভাগ অনুযায়ী নতুন ভর্তি রোগীর সংখ্যা দেওয়া হয়েছে:

  • বরিশাল বিভাগ: ১৩৮

  • চট্টগ্রাম বিভাগ: ১৫১

  • ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩০

  • ঢাকা উত্তর সিটি: ১৯৪

  • ঢাকা দক্ষিণ সিটি: ১৩১

  • খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭২

  • রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮৮

  • রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩

  • সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৫

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৮০,৬৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৬,৯৩৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।


স্বাস্থ্য অধিদফতর জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং বাড়ির আশেপাশে পানি জমে না থাকার ব্যবস্থা নিশ্চিত করতে বলেছে।

Leave Your Comments