একুশে বইমেলা ২০২৬ পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু করার দাবি জানালেন সাংস্কৃতিক কর্মীরা

Date: 2025-11-11
news-banner

নিজস্ব প্রতিবেদক:


পহেলা ফেব্রুয়ারি থেকেই একুশে বইমেলা শুরু করার দাবি জানিয়েছেন একুশে বইমেলা সংগ্রাম পরিষদের সাংস্কৃতিক কর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর শাহবাগে আয়োজিত সাহিত্যিক, পাঠক ও প্রকাশক সমাবেশে এই দাবি উত্থাপন করা হয়।


সমাবেশে বক্তারা বলেন, বইমেলার ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষা করা প্রয়োজন। এ ছাড়া তারা স্টলভাড়া কমানোরও দাবি জানান, কারণ উচ্চ ভাড়ার কারণে অনেক প্রকাশক নিরুৎসাহিত হন।

বক্তারা আরও বলেন, বিগত ৫৪ বছর ধরে বইমেলা সুনামের সাথে এবং সময়মতো অনুষ্ঠিত হয়ে আসছে, করোনাকালীন সময়েও থেমে থাকেনি। অথচ বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনের অজুহাত দেখিয়ে বইমেলা নিয়ে টালবাহানা করছে


তারা সরকারকে সমালোচনা করে বলেন, কুচক্রী মহল সময়মতো বইমেলা আয়োজনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এছাড়া সংস্কৃতি মন্ত্রণালয়ের কার্যক্রমকে অপরিপক্ক হিসেবে উল্লেখ করে অভিযোগ করেন, সরকার ড্রোন শো করতে উৎসাহী হলেও বইমেলার প্রতি উদাসীন


সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার লক্ষ্যে যমুনা অভিমুখে পদযাত্রা বের করেন তারা।

Leave Your Comments