নিজস্ব প্রতিবেদক:
সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য প্রদত্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্ষমতা প্রযোজ্য থাকবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এ ছাড়াও, কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও একই সময়ের জন্য এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর সারাদেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য দুই মাস বা ৬০ দিনের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা হয়েছিল। পরবর্তীতে এই মেয়াদ একাধিকবার বৃদ্ধি করা হয়েছে।