ঢাকায় প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ

Date: 2025-11-11
news-banner

ঢাকা: রাজধানীতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে প্রধান বিচারপতির সরকারি বাসভবন এবং সুপ্রিম কোর্ট সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারার অধীনে জারি করা হয়েছে এবং এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিষিদ্ধ এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে:

প্রধান বিচারপতির সরকারি বাসভবন

বিচারপতি ভবন ও জাজেস কমপ্লেক্স

সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সম্মুখস্থ এলাকা

ডিএমপি পুনরায় সতর্ক করেছে, বিভিন্ন দাবি-দাওয়া বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করা থেকে বিরত থাকতে, যাতে যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়।

Leave Your Comments