বিএনপির সংবাদ সম্মেলন আজ দুপুর ১২টায় গুলশানে

Date: 2025-11-11
news-banner

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ (১১ নভেম্বর) দুপুর ১২টায় গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সংবাদ সম্মেলনটি সোমবার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে আয়োজন করা হয়েছে।


দেশের বর্তমান পরিস্থিতি এবং সার্বিক বিষয়সমূহ নিয়ে অবহিত করতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। স্থায়ী কমিটির সভা সোমবার রাত সোয়া ৯টায় শুরু হয়ে রাত সোয়া ১১টায় শেষ হয়।

Leave Your Comments