পঞ্চগড়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে জরিমানা

Date: 2025-11-10
news-banner

 মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি :


মেয়াদোত্তীর্ণ ঔষধ ও মূল্য বৃদ্ধির অভিযোগে পঞ্চগড়ের বোদা বাজারে চারটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ নভেম্বর) বিকালে পরিচালিত অভিযানে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ঠাকুরগাঁও জেলা ঔষধ তত্ত্ববধায়ক ইরফাত হোসেন, বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী ও বোদা থানা পুলিশের একটি দলও এ অভিযানে উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩-এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্টরা হলেন:

  • আব্দুল আজিজ – ৫ হাজার টাকা

  • রশিদ ইসলাম – ২০ হাজার টাকা

  • সাইরুল ইসলাম – ১৫শত টাকা

  • বেলাল হোসেন – ১৫শত টাকা

জরিমানার টাকা আদায় করা হয়েছে।

Leave Your Comments