শীতের আগমনে সিরাজগঞ্জের তাড়াশে গাছিরা ব্যস্ত খেজুর রস সংগ্রহে, তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী গুড় ও মিষ্টি রসের স্বাদ

Date: 2025-11-10
news-banner

মোঃ আলামিন হোসেন ,সিরাজগঞ্জ, তাড়াশ: 


শীতের আগমনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শুরু হয়েছে খেজুর রস সংগ্রহের মৌসুম। মৃদু শীতের ভোর আর কুয়াশাচ্ছন্ন পরিবেশে গ্রামের গাছিরা এখন গাছের আগার পরিষ্কার, ‘কাম দেওয়া’ এবং নলি বসানোর মতো প্রস্তুতিমূলক কাজে ব্যস্ত।


নওগাঁ ইউনিয়নের অভিজ্ঞ এক গাছি জানান, সাধারণত কার্তিক মাস থেকেই রস সংগ্রহের প্রস্তুতি শুরু হয়, তবে এ বছর শীত আগেভাগেই অনুভূত হওয়ায় তারা তাড়াতাড়ি কাজে নেমেছেন। প্রতিটি গাছ রস সংগ্রহের জন্য সারাদিন সময় নেয় এবং ৬–১০ লিটার ধারণক্ষমতার মাটির হাঁড়ি ব্যবহার করা হয়।


খেজুর রস কাঁচা অবস্থায়ই পানযোগ্য, এছাড়া তা জ্বাল দিয়ে তৈরি হয় সুগন্ধি গুড়। শীতকালে এই রস ও গুড় বাঙালির ঐতিহ্যবাহী পিঠা, পায়েস ও মিষ্টান্নের একটি গুরুত্বপূর্ণ অংশ।


গাছিরা মনে করছেন, প্রাকৃতিক এই মিষ্টি উপাদান শুধু খাদ্য নয়, বরং তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক।

Leave Your Comments