এনসিপি সমর্থিত আইনজীবী সংগঠন ‘ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ

Date: 2025-11-10
news-banner

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির ৭৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম আজমল হোসেন বাচ্চু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এমরান আহম্মদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও রয়েছেন ছয়জন। সদস্যসচিব অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকার মামুন, যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট নাজমুস সাকিব এবং মুখ্য সংগঠক সাকিল আহমাদ


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএলএ’র আহ্বায়ক অ্যাডভোকেট এস এম আজমল হোসেন বাচ্চু এবং সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট এরশাদুল বারী খন্দকারঅ্যাডভোকেট হুমায়রা নূর

এ সময় ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র সদস্যসচিব ডা. তাসনিম জারা, ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।


মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। বক্তারা বলেন, আইনের শাসন ও নাগরিক অধিকারের সুরক্ষায় ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave Your Comments