ফরহাদ মজহার: এই সরকারের গণভোট দেওয়ার এখতিয়ার আছে কি?

Date: 2025-11-10
news-banner

কবি ও চিন্তক ফরহাদ মজহার প্রশ্ন তুলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের গণভোট আয়োজনের এখতিয়ার আছে কি না। তিনি সোমবার জাতীয় প্রেসক্লাবে “নতুন বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ” শীর্ষক আলোচনা সভায় এই প্রশ্ন তুলে বলেন, পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।


ফরহাদ মজহার বলেন, “গণভোট কে দেবে? এই সরকারের কি এখতিয়ার আছে গণভোট দেওয়ার? উপদেষ্টা বলেছেন সংবিধান রক্ষা করব, তাহলে কিসের গণভোট?” তিনি মনে করান, সংবিধান রক্ষা এবং সংবিধানবিরোধী ভূমিকা একসাথে নেওয়া সম্ভব নয়।


তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু ভবনে শপথ গ্রহণ করলেও, তাদের অবস্থান উপদেষ্টা সরকারের সীমার মধ্যে সীমাবদ্ধ। তাই একমাত্র গণপরিষদ গঠন করে গণপরিষদের সম্মতিতে গণভোট আয়োজন বৈধ হবে।


আলোচনা সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের নায়েবে আমির হেলাল উদ্দিন, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ নতুনধারা জনতার পার্টির চেয়ারম্যান মুহাম্মাদ আবদুল আহাদ নূর, গণমুক্তি জোটের চেয়ারম্যান শাহরিয়ার ইফতেখার, যুবনেতা এ বি এম ইউসুফ এবং সাবেক সামরিক কর্মকর্তা হাসিনুর রহমান প্রমুখ।

ফরহাদ মজহার মনে করান, সরকার যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সমাধান না করতে পারে, তাহলে ভবিষ্যতের নির্বাচনে যে জটিলতা তৈরি হবে, তার দায়ভার সরকারের উপরই বর্তাবে।

Leave Your Comments