নির্বাচন পিছানো মানে দেশের সর্বনাশ

Date: 2025-11-10
news-banner

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, “একটি মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। নির্বাচনকে বানচাল করা মানে দেশের সর্বনাশ। এখন একটি নির্বাচিত সরকার খুবই জরুরি।”


ফখরুল বলেন, “৭১ সালে আমাদের হাজার হাজার নিরপরাধ ভাইদের হত্যা করা হয়েছে। মা-বোনদের উপর নৃশংস অত্যাচার চালানো হয়েছিল। সেই দিনগুলোকে ভুলে যাওয়া সম্ভব নয়। সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল।”


তিনি আরও যোগ করেন, “আজ দেশে কিছু মহল দেশটাকে গ্রাস করার চেষ্টা করছে। ধর্মীয় অনুভূতি বিক্রি করে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে। আমাদের রুখে দাঁড়াতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা অম্লান রাখতে হবে।”


সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নুর করিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, এবং সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মনসুর আলী।

Leave Your Comments