গাজায় ৮০০ বছর পুরোনো স্কুল আবার চালু, শিক্ষার আলো জ্বালাল শিশুদের জন্য

Date: 2025-11-10
news-banner

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর গাজায় আবারও শিক্ষার আলো জ্বালাতে শুরু করেছে জাতিসংঘের শিক্ষা সংস্থা। গাজা শহরের একটি ৮০০ বছর পুরোনো ঐতিহাসিক ভবনে পুনরায় স্কুল চালু হয়েছে, যা এখন শিশুদের জন্য শিক্ষার নতুন আশ্রয়।


স্বেচ্ছাসেবক শিক্ষকরা নিজেদের উদ্যোগে শ্রেণিকক্ষ তৈরি করেছেন। যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্যে শিশুদের বই হাতে আবারও শ্রেণিতে ফিরায় স্থানীয় মানুষের মধ্যে নতুন আশা জাগিয়েছে। আল জাজিরার ভিডিও প্রতিবেদনে দেখা গেছে, শিশুর মুখে আনন্দের হাসি যেন ধ্বংসস্তূপের মাঝেও জীবনের জয়গান।


জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ফারিদা শহীদ গাজার শিক্ষাব্যবস্থার পতনকে ‘স্কলাস্টিসাইড’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাবিদদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।


গাজার এই পুরোনো স্কুলের পুনরায় চালু হওয়া কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি আশা, টিকে থাকা ও ভবিষ্যতের স্বপ্নের প্রতীক। ধ্বংসস্তূপের মাঝেও শিক্ষা আবার জীবনের আলো জ্বালিয়েছে।

Leave Your Comments