নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন। সোমবার (১০ নভেম্বর) সকালে পতেঙ্গার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধনের সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মূলত ৩২ একর জায়গার উপর কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে, যার মধ্যে ১৪ একর জায়গা ইতিমধ্যে ইয়ার্ড করা হয়েছে। এতে ১০ হাজার একক কন্টেইনার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বন্দরের ট্যারিফ বৃদ্ধি করার আগে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনাও সম্পন্ন হয়েছে।
এরপর সকাল ১১টায় বঙ্গোপসাগরের তীরে বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনালও উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা।