বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, একটি পক্ষ মুক্তিযুদ্ধের চেতনা এবং একাত্তরের ত্যাগকে ভুলিয়ে দেশকে বিভক্ত করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, একাত্তরে লাখ লাখ মানুষের ত্যাগের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে এবং দেশের মানুষ ২৪ ও ৭১-এর ইতিহাস ভুলতে পারে না।
তিনি আরও বলেন, সুপরিকল্পিতভাবে একটি চক্র পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে একাত্মতা করছে। যারা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের সঙ্গে এদেশের মানুষ আপস করতে পারে না।