সুন্দরবনে বোট উল্টে নিখোঁজ নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার

Date: 2025-11-10
news-banner

সুন্দরবন ভ্রমণে আসা রিয়ানা আবজাল (২৮) নামে নারী পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় তার মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।


কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক করমজল এলাকায় জালি বোটে যাত্রা শুরু করেন। দুপুর ১টায় ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় প্রবল ঢেউয়ের কারণে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও রিয়ানাকে উদ্ধার করা সম্ভব হয়নি।


পরবর্তীতে কোস্ট গার্ড মোংলা ও হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ৩ দিন ধরে নিখোঁজ পর্যটকের অনুসন্ধান চালায়। সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave Your Comments