রাজধানীতে পৃথক দুটি বাসে অগ্নিসংযোগ

Date: 2025-11-10
news-banner

রাজধানীতে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় পৃথক দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম ঘটনা ঘটেছে বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে, যেখানে দুর্বৃত্তরা আকাশ এন্টারপ্রাইজ নামে একটি বাসে আগুন দিয়েছে। একই সময়ে গুলশান থানার শাহজাদপুর বাঁশতলায় ভিক্টর ক্লাসিক নামে একটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সৌভাগ্যবশত, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এ সময় বাড্ডা সড়কে যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে বাসগুলো সরিয়ে দেয়।

Leave Your Comments