রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

Date: 2025-11-10
news-banner

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কলেজের সামনে ফাঁকা এলাকায় দুর্বৃত্তরা হঠাৎ গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

Leave Your Comments