অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই এখন চ্যালেঞ্জ: মঈন খান

Date: 2025-11-10
news-banner

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে গুলশানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, “৩৬ জুলাইয়ে জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিলো, তারেক রহমান সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শুধু ছাত্রদের কৃতিত্ব দিলে সঠিক বিশ্লেষণ হবে না।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের ঘটনা একদিনে হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘ আন্দোলনের ইতিহাস। প্রায় ৪৩টি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছে। গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে হামলা, গায়েবী মামলা, নির্যাতন সবই সহ্য করতে হয়েছে।”

জাতীয়তাবাদী আন্দোলনে জাসাসের ভূমিকা উল্লেখ করে তিনি সংগঠনের নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

Leave Your Comments