নিজস্ব প্রতিবেদক:
অন্তবর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো মনে করছে যেন আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা ফিরে এসেছে। তবে সময় এখন বদলে গেছে—এটা এক নতুন বাংলাদেশ, যেখানে সহিংসতা সহ্য করা হবে না।
সোমবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“তারা কল্পনা করছে—দুপুরের আলোয় ডজনখানেক মানুষ হত্যা করে হাজার হাজার সশস্ত্র সন্ত্রাসী নিয়ে ঢাকার কেন্দ্র দখল করবে। কিন্তু দুঃখিত—এটা এক নতুন বাংলাদেশ।”
তিনি আরও বলেন,
“নিষিদ্ধ রাজনৈতিক বা সন্ত্রাসী সংগঠনগুলোর যেকোনো ধরনের বিক্ষোভ বা সহিংসতার চেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর শক্তি দিয়ে মোকাবিলা করা হবে। জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করতে যাবেন না।”
পোস্টের শেষাংশে প্রেস সচিব স্মরণ করিয়ে দেন,
“এখন আর ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়—এখন চিরদিনের জুলাই।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শফিকুল আলমের এই বক্তব্য সরকারের দৃঢ় অবস্থান এবং সহিংসতা দমন নীতির ইঙ্গিত বহন করছে।