বোদায় ইসলামবাগ ছিদ্দিকিয়া দারুল উলুম মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Date: 2025-11-09
news-banner

মো: মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রবিবার থানায় মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, বোদা উপজেলার পৌর সদরের ইসলামবাগ সিদ্দিকীয়া দারুল উলুম মাদরাসার শিক্ষক দেলোয়ার হোসেন প্রায় ৩ মাস ধরে ওই ছাত্রকে বলাৎকার করে আসছেন। তাকে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণে শেষ করার হুমকি দিয়ে বিষয়টি প্রকাশ না করার হুমকি দেয়।  কয়েকদিন আগে মাদরাসার আবাসিক ভবনের নিজ কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রকে বলাৎকার করেন ওই শিক্ষক। শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার সময় ওই ছাত্র তার পরিবারকে বিষয়টি জানায়।

ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি পরিবারের কাছে জানালে শনিবার রাত ১০ টার দিকে অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ দেলেয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। 
আটককৃত দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গ্রামের মৃত মনছুর আলীর পুত্র। সে ১ বছর যাবত ওই মাদরাসায় নাজেরা বিভাগে শিক্ষকতা করছেন। 

বোদা থানার ওসি আজিম উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শনিবার রাতে তাঁকে আটক করে পুলিশ। বাদী মামলা করলে রবিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন ফরহাদ হোসেন আজাদ 

মো: মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বোদা পৌরসভায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব এবং আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। 

রবিবার (০৯ নভেম্বর) সকাল থেকে পঞ্চগড়-২ আসনের বোদা পৌর সদরের ৮নং ওয়ার্ড সাতখামার এলাকায় প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে সাধারণ মানষের সাথে ধানের শীষ প্রতিকে ভোট প্রদানের জন্য আহব্বান জানান। ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’- ভোট চেয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন। 

এসময় তিনি বলেন, বিএনপির ধানের শীষ প্রতিকে ভোট প্রদানের মাধ্যমে রাস্ট্র ক্ষমতায় আসলে এলকার ব্যাপক উন্নয়ন হবে বলেও জানান। তিনি আরো বলেন একটি দল মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে ভোট বানচালের পায়তারা করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। 

জনসংযোগ ও লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম, বোদা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু, আরিফুর রহমান সহ নেতৃবৃন্দ। 


Leave Your Comments