ঢাকাসহ ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

Date: 2025-11-09
news-banner

ঢাকাসহ দেশের ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ছয়জন জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি এবং নয়জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


বদলি হওয়া ছয়জনের মধ্যে রয়েছেন— বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, যিনি এবার দায়িত্ব নিচ্ছেন ঢাকায়


বাগেরহাটের আহমেদ কামরুল হাসান যাচ্ছেন নোয়াখালীতে,
কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হচ্ছেন হবিগঞ্জের ডিসি,
ভোলার মো. আজাদ জাহান যাচ্ছেন গাজীপুরে,
সিরাজগঞ্জের মুহাম্মদ নজরুল ইসলাম যাচ্ছেন গাইবান্ধায়,
আর খুলনার তৌফিকুর রহমান হচ্ছেন বগুড়ার জেলা প্রশাসক


এছাড়া নতুনভাবে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরও নয়জন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।
তাদের মধ্যে রয়েছেন—


সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ (বরগুনা),
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সচিব মো. আমিনুল ইসলাম (সিরাজগঞ্জ),
বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাহমুদ (মাগুরা),
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ (পিরোজপুর),
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পাবনা জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতার (সাতক্ষীরা),
স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক গোলাম মো. বাতেন (বাগেরহাট),
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব স. ম. জামশেদ খোন্দকার (খুলনা),
রাজউকের পরিচালক মো. ইকবাল হোসেন (কুষ্টিয়া),
এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শামীম রহমান (ভোলা)।


জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক প্রয়োজন ও কার্যক্রমে গতি আনতে এই রদবদল আনা হয়েছে।

Leave Your Comments