জবি প্রতিনিধি:স্বর্ণময় সুর
জবি ক্যাম্পাসে কাওয়ালী সন্ধ্যায় হল শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘কাওয়ালী সন্ধ্যা’-তে বিপুল সংখ্যক হল শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে। সাধারণত রাতের সময়ে হল শিক্ষার্থীদের ক্যাম্পাসে থাকার অনুমতি না থাকায় এই বিষয়টি শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।
আসসুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক মামুন জানান, ‘সাধারণত শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয় সীমিতভাবে। অভিযোগ আসায় বিষয়টি খতিয়ে দেখা হবে। আসসুন্নাহ কোনো রাজনৈতিক সংস্থাকে বিশেষ গুরুত্ব দেয় না।’
ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফ বলেন, ‘কালকের কাওয়ালী প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের মতোই ছিল। ছাত্রদল আমাদের নামে গুজব