মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে কোনো মার্কিন কর্মকর্তা অংশ নেবেন না। ট্রাম্পের দাবি, কারণ সেখানে আফ্রিকানার জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন চলছে।
শুক্রবার তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্টে বলেন, আফ্রিকানারদের হত্যা ও নির্যাতন চলছে এবং তাদের খামার ও জমি বেআইনিভাবে দখল করা হচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতি থাকলে মার্কিন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেবেন না।
তিনি আরও জানান, ২০২৬ সালের জি-২০ সম্মেলন মায়ামিতে আয়োজন করতে আগ্রহী, যদি তিনি তখনও ক্ষমতায় থাকেন।
বিশ্বের বৃহত্তম অর্থনীতির অংশগ্রহণে জি-২০ সম্মেলন ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা।