সরকারি চাকরিজীবীদের জন্য বছরের শেষ প্রান্তে টানা তিন দিনের বিশ্রাম নিশ্চিত হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি। এরপরপরই শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিসগুলো টানা তিন দিন বন্ধ থাকবে।
চলতি বছরের সরকারি ছুটির তালিকায় এখনো দুটি সাধারণ ছুটি বাকি রয়েছে। তবে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। ডিসেম্বরের দুই ছুটির মধ্যে একটির সাথে সাপ্তাহিক ছুটি মিলায় টানা তিন দিনের বিরতি সম্ভব হচ্ছে।
এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবস মঙ্গলবার পড়ায় একদিনের সাধারণ ছুটি হিসেবে পালন করা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাও সম্প্রতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। নতুন তালিকায় মোট ছুটি কমে ২৮ দিনে, যার মধ্যে সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যকর সরকারি ছুটি থাকবে ১৯ দিন।