ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধন পেল ১৬ নতুন পর্যবেক্ষক সংস্থা

Date: 2025-11-08
news-banner

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধনপ্রাপ্ত সংস্থাগুলোর বিষয়ে দাবি-আপত্তি থাকলে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, অর্থাৎ আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।


নিবন্ধনপ্রাপ্ত নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে রয়েছে–
এসো জাতি গড়ি (এজাগ), নেত্রকোনা সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এনএসডিও), ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুওর-ডরপ, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন, কেরানীগঞ্জ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সোসাইটি, দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস), রুরাল ইকোনোমিক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রেসডো), রাসটিক, বাঁচতে শেখা, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা), ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), বাংলাদেশ সোসাইটি ফর দ্যা চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান), যুব একাডেমি, এসডিএস (শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) এবং উইমেন এন্টারপ্রিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এর আগে গত ৬ নভেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইসি।

Leave Your Comments