আগামী বিপিএল আসরে জাতীয় দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। গত আসরে তিনি মাঠে নেমেছিলেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে, এবার দলে যোগ দিয়ে রংপুরের শক্তি আরও বাড়িয়েছে।
দলের নেতৃত্বে থাকবেন নুরুল হাসান সোহান, হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিকি আর্থার এবং ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে থাকছেন মোহাম্মদ আশরাফুল।
পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে, রাজশাহী পেয়েছে নাবিল গ্রুপ, সিলেটের মালিক হয়েছে ক্রিকেট উইথ সামি, আর ঢাকার মালিকানা পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।